ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নারী জাতীয় দলের হেড কোচ হচ্ছেন ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৮ বার

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সারোয়ার ইমরান। এর আগে এ মাসের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নারী দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন হাসান তিলকরত্নে। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ইমরান।

এ নিয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, জাতীয় দলের কোচিংয়ে দেশি কোচদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে।

ফারুক বলেন, ‘আমরা হাসান তিলকরত্নের বিদায়ের পর সারোয়ার ইমরানকে নারীদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি কথা দিয়েছিলাম যে, জাতীয় দলের দায়িত্বে স্থানীয় কোচদের নেওয়ার চেষ্টা করবো এবং ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমি মনে করি, যদি আমরা তাদের (স্থানীয় কোচদের) দায়িত্ব না দিই, আমরা কীভাবে বুঝবো যে তারা পারফর্ম করছে কি না। আমরা সালাউদ্দিনকে ছেলেদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছি এবং সামনে আরও নতুনদের নিয়ে আসবো।’

ইমরান ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ ছিলেন। আর সর্বশেষ তাকে দেখা গেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রধান কোচ হিসেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নারী জাতীয় দলের হেড কোচ হচ্ছেন ইমরান

আপডেট টাইম : ০৬:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫