ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২৬ বছর পর বিজেপির দিল্লি জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮৯ বার

দীর্ঘ ২৬ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এক দশক ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে (আপ) পরাজিত করতে যাচ্ছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে জানা যায়, দিল্লির বিধানসভায় মোট আসন ৭০টি। আজ শনিবার ভোট গণনা শুরু হওয়ার ৬ ঘণ্টা পর জানা যায়, মোট ৪৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর বাকি ২৩ আসনে এগিয়ে আছে আপ। তবে দিল্লির এক সময়ের শাসক দল ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) কোনো আসনই পাচ্ছে না বলে জানা যাচ্ছে।

আপ প্রধান অরভিন্দ কেজরিওয়াল ও তার সরকারের উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া হেরেছেন বলে জানা গেছে। কেজরিওয়াল হেরেছেন বিজেপি নেতা পরবেশ সাহিব সিংয়ের কাছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী, আপ নেতা অতিষি মারলেনা কালকাজি আসন থেকে জয়লাভ করেছেন। তিনি বিজেপি নেতা রমেশ বিধুরিকে হারিয়েছেন।

বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন দলটির নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ায় আমার সব ভাইবোন-বোনদের আমি স্যালুট ও অভিনন্দন জানাই। আমি মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ।’

মোদি আরও বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, দিল্লিবাসীর ভালোভাবে বসবাসের জন্য দিল্লির সার্বিক উন্নয়নে কমতি রাখব না।আমরা নিশ্চিত করতে চাই, উন্নত ভারত বিনির্মাণে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২৬ বছর পর বিজেপির দিল্লি জয়

আপডেট টাইম : ০৬:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫