ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সকালে তীব্র কুয়াশা, ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩০ বার

ভোর থেকেই তীব্র কুয়াশায় ঢেকে ছিল রাজধানী ঢাকা। এ কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হয়। তবে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার এক পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে।

তবে রবিবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে যায় পুরো ঢাকা শহর। সকাল ৮টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় দেখা যাচ্ছিল না অল্প দূরের জিনিসও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা বাড়ার পাশাপাশি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া আবহাওয়াও শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সকালে তীব্র কুয়াশা, ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আপডেট টাইম : ০৬:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫