ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মদনে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১২৭ বার

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১৮ জন আহত হয়েছে। উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা গ্রামে শুক্রবার সন্ধ্যায় জয়বাংলা বাজারে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় এক পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত আহত ওয়াদুদ, কামাল, এফরুল ও কাওছারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতরা মদন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কাতলা গ্রামের মৃত জানু চৌধুরী ছেলে মহন চৌধুরী (৪৫) ও একই গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ পুতুল মিয়ার মধ্যে জমি নিয়ে দু’পরিবারের মধ্যে অনেক পূর্ব থেকে বিরোধ চলছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুতুল মিয়ার ভাই আওলাদ মিয়া জানান, রোববারে (৫ জানুয়ারী-২০২৫) সালিশ বসার কথা। কিন্তু জেলা আওয়ামী নেতা কায়কোবাদ চৌধুরীর ভাই মহন চৌধুরী শুক্রবার বিকেলে তার দল বল নিয়ে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জয় বাংলা বাজারে আমাদের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ১০ জন গুরুত আহত হয়েছে। ০৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহন চৌধুরী জানান, আমাদের ৮ জন লোক আহত হয়েছে। ০৩ জন খালিয়াজুরী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বাকীরা নেত্রকোনা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আমাদের আহত রোগীরা মদন হাসপাতালে গেলে, মাঘান ইউনিয়ন যুবলীগের সা.সম্পাদক জামাল পাশার লোকজন মারধোর করে হাসপাতাল থেকে বের করে দেয়।

মদন থানার অফিসার ইনচার্জ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছিল। থানায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মদনে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৮

আপডেট টাইম : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫