ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জয়সোয়ালের ৫ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ১৭ বছরের তরুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার

মুম্বাইয়ের আয়ুষ মাত্রে গড়লেন নতুন রেকর্ড। ভেঙে দিলেন যশস্বী জয়সোয়ালের বিশ্বরেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে (৫০ ওভারের ম্যাচ) সবচেয়ে কম বয়সে ১৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব অর্জন করলেন ১৭ বছর বসয়ী এই তরুণ।

বিজয় হজারে ট্রফির ম্যাচে মঙ্গলবার নাগাল্যান্ডের মুখোমুখি হয়েছিল মুম্বাই। সেই ম্যাচে ১১৭ বলে ১৮১ রানের আগ্রাসী ইনিংস খেলেন আয়ুষ। তার ইনিংসে রয়েছে ১১টি ছয় এবং ১৫টি চার। ১৭ বছর ১৬৮ দিন বয়সে এই ইনিংস খেললেন আয়ুষ।

এতেই ভেঙে গেছে যশস্বীর পাঁচ বছরের পুরনো বিশ্বরেকর্ড। ২০১৯ সালে ঝাড়খণ্ডের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৯১ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে রইলেন রবিন উথাপ্পা। তিনি ১৯ বছর ৬৩ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জয়সোয়ালের ৫ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ১৭ বছরের তরুণ

আপডেট টাইম : ১১:৫২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫