ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে, নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৫ বার

ব্রাজিলে সেতু ভেঙে সালফিউরিক এসিডবাহী একটি ট্যাঙ্কারসহ তিনটি ট্রাক তোকানটিনস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার বিকেলে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় ও উত্তরপূর্বাঞ্চলীয় দু’টি রাজ্যকে সংযোগকারী একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় পরিবহন পরিকাঠামো বিভাগ জানায়, তোকানটিনস রাজ্যের আগিয়ানোপলিস শহরের সঙ্গে মারেনেও রাজ্যের ইসতেৃইতো শহরকে সংযোগকারী ৫৩৩ মিটার দীর্ঘ সেতুটির মাঝের স্প্যান ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় আগিয়ানোপলিস শহরের কাউন্সিলর ইলিয়াস জুনিয়র কর্তৃপক্ষের কাছে সেতুটির সমস্যা তুলে ধরতে একটি ভিডিও করছিলেন।

তার অভিযোগ, সেতুটি ভারী ভারী ট্রাক বহন করার মতো অবস্থায় আর ছিল না। ভিডিওতে তিনি সেতুটির মাঝ বরাবর একটি ফাটলও তুলে ধরছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ব্রাজিলে সেতু ভেঙে এসিডবাহী ট্যাঙ্কার নদীতে, নিহত ১

আপডেট টাইম : ১০:৩৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪