ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

হঠাৎ বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নাহিদ রানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১৬৫ বার

বাংলাদেশ দলের হয়ে ৬টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি খেলা হয়নি বিপিএল দিয়ে আলোচনায় আসা নাহিদ রানার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে দারুণ বোলিং করলেও ৫ দিন আগে ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে হঠাৎ করেই ম্যাচের একদিন আগে দলে যুক্ত করা হলো তাকে।

আজ রবিবার হুট করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদকে স্কোয়াডে নেয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথমটি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া হতে পারে ২২ বছর বয়সী এই গতিময় পেসারকে।

টেস্টে ৬ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন নাহিদ। এছাড়া ওয়ানডেতে ৩টি ম্যাচ খেলে ৩১ গড়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে শুধু পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না নাহিদকে। গতি দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে দেখা গেছে তাকে। বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বল তারই।

আগামীকাল ১৬ ডিসেম্বর সোমবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশড হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও রিপন মন্ডল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

হঠাৎ বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নাহিদ রানা

আপডেট টাইম : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪