ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতে তোপের মুখে বাড়ি বিক্রি করল মুসলিম দম্পতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার

ভারতে নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম দম্পতি। কিন্তু হিন্দু প্রতিবেশীদের কারণে থাকতে পারলেন না।সংখ্যালঘু হওয়ার কারণে নিপীড়নের শিকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তারা। দেশটির অভিজাত শহর টিডিআইয়ে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,  সম্প্রতি মোরাদাবাদের ‘টিডিআই সিটি’ আবাসিক এলাকার বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা। বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

মেঘা আরোরা নামের এক স্থানীয় বাসিন্দাকে বলেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা। তিনি বলেন, ‘আমরা এই বিক্রি পানি না। প্রশাসনের কাছে আহ্বান করছি তারা যেন নতুন মালিকদের নাম বাতিল করে। অন্য ধর্মের কেউ এসে আমাদের এখানে থাকবে এটা আমরা মেনে নিবো না।’

অনেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। কার্যালয়ের সামনে ড. বাজাজ ও ওই মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগানও দেন তারা।

গতকাল শুক্রবার ড. বাজাজ জানান, ওই মুসলিম দম্পতি বাড়িটি পুনরায় বিক্রি করতে রাজি হয়েছেন। ওই এলাকায় থাকা এক হিন্দু পরিবারের কাছেই তারা বাড়িটি বিক্রি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারতে তোপের মুখে বাড়ি বিক্রি করল মুসলিম দম্পতি

আপডেট টাইম : ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪