ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রজাপতির আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৪৮ বার

যে পথে তৈরি হয়েছে প্রেমের ইতিহাস

সেই পথে তাকিয়ো না কিংবা হেঁটোনা।

বিষম খাবে, যখন দেখবে সেই পথ আজ অন্ধকারে ঢাকা।

যদিও বলেছিলে ,

প্রেমের ইতিহাস আবার তার পথ!

আমরা চিনি নাই কোনোদিন,স্রেফ কল্পনা করেছি।

শূন্যতায় মিশে গেছে সেই পথ,

চোখের জমা অশ্রুতে ঝাপসা চারপাশ।

তুমি

বরং শূন্যতাকে মেনে নাও,

আমি বিষাদকে বুকে লালন করবো।

বেশ তো আছি বিষাদ আর শূন্যতার মাঝামাঝি অবস্থানে,

যার জ্যামিতিক কোনো ব্যখ্যা হয় না।

কিংবা,

তুমি স্মরণ করো জীবন বাবুকে,

যে বনলতার চোখে প্রেম দেখেছে।

আমি গোপনে কাঁদতে দেখেছি কবির প্রেমিকাদের,

যখন কবি অন্য রমণীদের নিয়ে কবিতা লিখে।

নদীর জলের ভাসমান কচুরিপানা জানে

আমাদের নৌকা ভ্রমণের কথা।

নদীতে আত্মহত্যা করা ,

প্রজাপতির কি ঘুরে এসেছিলো মহাকাল!

সখ্য করা তারাও একসময় খসে যায়।

আমরা খুঁজতে থাকি আপন ঠিকানা,

যেভাবে অন্ধ খুঁজে পথ,আর ভিখারি ঈশ্বরের আশীর্বাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

প্রজাপতির আত্মহত্যা

আপডেট টাইম : ১০:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

যে পথে তৈরি হয়েছে প্রেমের ইতিহাস

সেই পথে তাকিয়ো না কিংবা হেঁটোনা।

বিষম খাবে, যখন দেখবে সেই পথ আজ অন্ধকারে ঢাকা।

যদিও বলেছিলে ,

প্রেমের ইতিহাস আবার তার পথ!

আমরা চিনি নাই কোনোদিন,স্রেফ কল্পনা করেছি।

শূন্যতায় মিশে গেছে সেই পথ,

চোখের জমা অশ্রুতে ঝাপসা চারপাশ।

তুমি

বরং শূন্যতাকে মেনে নাও,

আমি বিষাদকে বুকে লালন করবো।

বেশ তো আছি বিষাদ আর শূন্যতার মাঝামাঝি অবস্থানে,

যার জ্যামিতিক কোনো ব্যখ্যা হয় না।

কিংবা,

তুমি স্মরণ করো জীবন বাবুকে,

যে বনলতার চোখে প্রেম দেখেছে।

আমি গোপনে কাঁদতে দেখেছি কবির প্রেমিকাদের,

যখন কবি অন্য রমণীদের নিয়ে কবিতা লিখে।

নদীর জলের ভাসমান কচুরিপানা জানে

আমাদের নৌকা ভ্রমণের কথা।

নদীতে আত্মহত্যা করা ,

প্রজাপতির কি ঘুরে এসেছিলো মহাকাল!

সখ্য করা তারাও একসময় খসে যায়।

আমরা খুঁজতে থাকি আপন ঠিকানা,

যেভাবে অন্ধ খুঁজে পথ,আর ভিখারি ঈশ্বরের আশীর্বাদ।