ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬
  • ৪২৯ বার

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার ও পরিকল্পনা পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ডা. মোঃ এনামুর রহমান এবং কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্পোরেশনসমূহের চেয়ারম্যানগণ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশে বিদেশে প্রতিযোগিতা সক্ষম শক্তিশালী পাট খাত প্রতিষ্ঠার দূরদৃষ্টি নিয়ে পাট অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত ‘পাটনীতি ২০১৬’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবারো পাটের ব্যাপক সম্ভাবনার কারণে পাটশিল্পের উন্নয়ন, সম্প্রসারণ এবং হারানো গৌরব পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার ও পরিকল্পনা পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ করা হয়।

বৈঠকে পাট উৎপাদনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের সাথে বন্ত্র ও পাট মন্ত্রণালয়ের ফলপ্রসূ আলোচনা ও বিষয়টির হালনাগাদ অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

এছাড়া বৈঠকে রেশম চাষের বিষয়ে ‘একটি বাড়ি, একটি খামার প্রকল্প’ এবং রেশম বোর্ডের ২০১৬-২০১৭ সালের কর্ম পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

প্রকল্পের সাথে তুঁত চাষ সমন্বয় কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি, রেশম খাতে বর্তমান অর্জন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও অভিযোগ প্রতিকারের মাধ্যমে সেবার মানোন্নয়ন আলোচনায় স্থান পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

পাটের হারানো গৌরব পুনরুদ্ধারে পাটনীতিতে প্রতিফলনের সুপারিশ

আপডেট টাইম : ১১:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬