ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সরকারি খালে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১১৬ বার

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি খালের ওপর ‘সুরের ধারা’ নামক সংগীত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দবরাদ্দ দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘সুরের ধারা’র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার অনুকূলে রাজধানীর মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একর জমি সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণি থাকায় বন্দোবস্ত বাতিল করা হলো।

উল্লেখ্য, জমির শ্রেণি পরিবর্তন করে সরকারি সম্পত্তি বরাদ্দ নীতিমালা অনুযায়ী ৯৯ বছরের জন্য জমিটি ‘সুরের ধারা’কে বরাদ্দ দেওয়া হয়েছে। তখন ‘খাল’কে ‘ভিটা’ হিসেবে চিহ্নিত করা হয়।

বরাদ্দকৃত সেই জায়গাতে ‘সুরের ধারা’ গড়ে তোলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের অনেক মুখ উপস্থিত ছিলেন।

খালের জমিটিতে বহুতল ভবন নির্মাণে রাজউকের ছাড়পত্রও মেলে। অবশ্য আওয়ামী লীগ সরকার পতনের পর সে ছাড়পত্র বাতিল করেছেন রাজউক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সরকারি খালে রেজওয়ানা চৌধুরী বন্যাকে দেওয়া খাস জমির বরাদ্দ বাতিল

আপডেট টাইম : ০৫:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪