ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

শুক্রবার রাজধানীতে র‍্যালি করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১৯০ বার

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে র‍্যালি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে। এরপর কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে র‍্যালি অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শুক্রবার বিকেল ৩টায় র‍্যালিটি শুরু হবে। র‍্যালি শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

শুক্রবার রাজধানীতে র‍্যালি করবে বিএনপি

আপডেট টাইম : ০৬:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪