ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পেয়ারার সঙ্গে লেবু চাষে সফল কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৬৮ বার

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভুলকোট গ্রামের বাসিন্দা কৃষক মো. সানু মিয়া। ৩০ শতক জমিতে উন্নত জাতের পেয়ারার সঙ্গে লেবু চাষ করে সাড়া ফেলেছেন তিনি। নিজ জমির পেয়ার এবং লেবু খেত থেকে সংগ্রহ করে বর্তমানে বাজারজাত করছেন এই কৃষক। বিষমুক্ত হওয়ায় স্থানীয়দের কাছে তার উৎপাদিত ফলের চাহিদা রয়েছে অনেক। বর্তমানে সানু মিয়াকে দেখে আরও অনেক কৃষক পেয়ারা ও লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন।

জানা গেছে, সানু মিয়ার জমিতে ১০০ পেয়ারা ও ১০০ লেবু গাছ রয়েছে। জমিতে তিনি শুধুমাত্র গোবর ও কিছু পরিমাণে সার প্রয়োগ করেছেন। এ কাজে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এ বছর পেয়ারা ও লেবু বিক্রি করে লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

কৃষক মো. সানু মিয়া বলেন, ‘উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীমের সার্বিক সহযোগিতায় আমি গত বছর উন্নত জাতের ১০০ পেয়ারা ও ১০০ লেবুর চারা সংগ্রহ করি। জমি প্রস্তুত করে রোপণ করি চারাগুলো। কয়েক মাস পরেই প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। এখানে উৎপাদিত পেয়ারা ও লেবু বাহুবল ও মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।’

উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীম বলেন, ‌‌‘কৃষক মো. সানু মিয়া বারো মাস ফসল চাষ করেন। তিনি আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। আমি তাকে পরামর্শ দিয়েছি পেয়ারা ও লেবু চাষের। তিনি পরামর্শ অনুযায়ী প্রায় ৩০ শতক জমিতে উন্নত জাতের পেয়ারা ও লেবু একসঙ্গে চাষ করেন। তার জমিতে ভালো ফলন হয়েছে। তিনি ইতোমধ্যে লেবু ও পেয়ারা বিক্রি করে লাভাবান হচ্ছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, ‘জমি পতিত না রাখতে আমরা কৃষকদেরকে বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিচ্ছি। কৃষকরা আমাদের পরামর্শ শুনে পতিত জমিতে নানা ধরনের ফসল আবাদের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘কৃষক সানু মিয়া জমি প্রস্তুত করে একসঙ্গে পেয়ারা ও লেবু চাষ করে সফল হয়েছেন। লেবু ও পেয়ারার রয়েছে পুষ্টিগুণ। তাই এসব ফল চাষে কৃষকদের এগিয়ে আসা প্রয়োজন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পেয়ারার সঙ্গে লেবু চাষে সফল কৃষক

আপডেট টাইম : ১১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪