ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সবার মুখে মুখে ‘বন্ধু তুই লোকাল বাস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৪৩ বার

লোকাল বাসে চড়েছেন? বাসে তোলার জন্য কন্ডাক্টরের সে কী খাতির! কিন্তু বাসে উঠতেই খাতির কমতে থাকে৷ নামার সময় ঘাড় ধাক্বা না হলেও একটা ধাক্কা অন্তত জোটেই অনেকের৷ মমতাজ বললেন, কারো কারো প্রেমও নাকি লোকাল বাসের মতো….

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ অবশ্য কথাগুলো বলেছেন সুরে সুরে৷ গত রমজানের ঈদেই বাজারে এসেছে তাঁর ‘লোকাল বাস’ শিরোনামের গানের অডিও সিডি৷ তবে গানটি গানচিল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গত ২ সেপ্টেম্বর৷ তারপর থেকেই গানটি একেবারে সুপারহিট৷ সবার মুখে মুখে ফিরছে এখন ‘বন্ধু তুই লোকাল বাস৷’

গানের শুরুতেই আছে লোকাল বাসে চড়ার তিক্ত অভিজ্ঞতার কথা, ‘‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস৷”

খুব তাড়াতাড়ি তুমুল জনপ্রিয় হয়ে ওঠা গানটির কথা লিখেছেন লুৎফর হাসান ও গোলাম রাব্বানী৷ সুরারোপও করেছেন লুৎফর হাসান৷ সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান৷ তিন তরুণের সমন্বিত প্রয়াসকে সার্থকতা দিয়েছেন শিল্পী মমতাজ৷ আর মমতাজের সুরেলা, হাস্যোজ্জ্বল উপস্থিতিকে আনন্দময় করেছে র‍্যাপার শাফায়াত হোসেন, মডেল টয়া ও অন্যান্যদের পারফরম্যান্স৷ ‘বন্ধু তুই লোকাল বাস’ আসলে হাসি-নাচে-গানে জীবনেরই কথা তুলে ধরেছে৷ শুধু লোকাল বাস কেন, নিষ্ঠুর স্বার্থপরতা, ছলনা, কপটতা তো জীবনের পলে পলে প্রায় প্রতিদিনই কোনো-না-কোনোভাবে আমরা দেখতে পাই৷ ‘বন্ধু তুই লোকাল বাস’-গানের ভিডিওটি ইউটিউবে মাত্র পাঁচ দিনেই দেখা হয়েছে ৬ লক্ষ ৪০ হাজার বার৷ -ডচভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সবার মুখে মুখে ‘বন্ধু তুই লোকাল বাস’

আপডেট টাইম : ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬