ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

জোড়া খুন: আওয়ামী লীগ এমপি পিনু খানের গাড়ি জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫
  • ৫৪০ বার
মহিলা আওয়ামী লীগ নেত্রী ও এমপি পিনু খানের গাড়ি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের তদন্তের স্বার্থে রোববার বিকালে ন্যাম ভবনে পিনু খানের বাসার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ এপ্রিল রাত ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গুলিতে এক অটোরিকশাচালক এবং এক রিকশাচালক আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘটনার দিন রাতে রনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

নিহত রিকশাচালক আব্দুল হাকিমের মা মনোয়ারা বেগম ঘটনার দুই দিন পর থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে তার ছেলে ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

তবে মামলার পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাদা মাইক্রোবাস নয়, সেটি ছিল কালো রংয়ের একটি প্রাডো গাড়ি এবং ওই গাড়িতে পিনু খানের ছেলে রনিসহ কয়েকজন ছিলেন। তদন্তে রনির সম্পৃক্ততা পাওয়ার পর গত ৩১ মে তাকে এবং তার গাড়িচালক ইমরান ফকিরকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গুলিবর্ষণের কথা স্বীকার করেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। ঘটনার দিন রনি কালো রংয়ের প্রাডো গাড়ি থেকে গুলিবর্ষণ করেন বলে তার গাড়িচালক ইমরান আদালতে জবানবন্দি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

জোড়া খুন: আওয়ামী লীগ এমপি পিনু খানের গাড়ি জব্দ

আপডেট টাইম : ০৪:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০১৫