ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

৪ কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬
  • ৪৪৪ বার

রাজধানীতে অনুমোদনহীন ও বিক্রি নিষিদ্ধ প্রায় চার কোটি টাকার ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সব ওষুধ বাজারজাত করণের দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা ও দু’জনকে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দিনভর পুরান ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, ‘বাবুবাজার এলাকায় আমির মেডিসিন মার্কেট ও বংশালের ১২ নম্বর মিটফোর্ড মার্কেটে র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযানে তিতাস মেডিকেল হল ও আলপনা মেডিকেল হল থেকে সরকারি হাসপাতালে বিনামূল্যে বিতরণের জন্য দেওয়া বিপুল পরিমাণ ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ বিক্রির দায়ে তিতাস মেডিকেলের মালিক ফজলুল হক ও আলপনা মেডিকেলের মালিক চন্দন দাসকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এছাড়া নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে পূরবী এন্টারপ্রাইজের মালিক এনামুল হককে দেড় লাখ টাকা, মহামায়া ড্রাগ হাউজের মালিক পলাশ দেবনাথকে এক লাখ টাকা, বনানী মেডিক্যাল স্টোরের মালিক আব্দুল হামিদকে এক লাখ টাকা, এবি ড্রাগ হাউসের মালিক গোলাম মোহাম্মদকে পাঁচ লাখ টাকা, গ্রামীণ ফার্মার মালিক মীর ইকবাল হোসেনকে ৫০ হাজার টাকা, সিকদার এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা, এস আর ড্রাগ হাউজের মালিক মোকসেদুর রহমানকে ৫০ হাজার টাকা, নিশাদ এন্টারপ্রাইজের মালিক জাবেদ উদ্দিন মাহমুদকে এক লাখ টাকা, বোরহান এন্টারপ্রাইজের মালিক সামসুল আলমকে এক লাখ টাকা ও আরমান মেডিকেল হলের মালিক মুরাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ১২টি ওষুধের দোকান থেকে প্রায় চার কোটি টাকার বিক্রি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

৪ কোটি টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

আপডেট টাইম : ১২:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬