ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

দুই মাসের ব্যবধানে আবারও নতুন ডিজি পেল স্বাস্থ্য অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১৫৯ বার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাডিয়াট্রিক সার্জন হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে, সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। এছাড়া সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে ডা. রোবেদ আমিনকে সরিয়ে দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য  শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়। আর ১৮ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদন আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

দুই মাসের ব্যবধানে আবারও নতুন ডিজি পেল স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট টাইম : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪