ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে আ.লীগ সা.সম্পাদক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ১৪২ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোঃ সাদেকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার নেত্রকোণা আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় বিএনপির কার্যালয়ে সভা চলাকালে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ১৮ সেপ্টেম্বর খালিয়াজুরী থানায় ৪৮ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন খালিয়াজুরী উপজেলা সদরের যুবদলের নেতা মাঈনুল ইসলাম তালুকদার রিকন। ওই মামলার ১৫ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

খালিয়াজুরীতে আ.লীগ সা.সম্পাদক গ্রেফতার

আপডেট টাইম : ১১:২৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪