ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক ট্রাম্পের ৪শ’ মিলিয়ন ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ ৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত

মূল্যস্ফীতি কমেছে, মজুরি বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪১ বার

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে থাকলেও জুলাইয়ে হঠাৎ করে ১১ দশমিক ৬৬ শতাংশে ওঠে যায়। সেখান থেকে গেল আগস্টে ১ দশমিক ১৭ শতাংশ কমে ১০ দশমিক ৪৯ শতাংশে নেমে আসে। অন্যদিকে আগস্টে শ্রমিকের গড় মজুরি সূচকও বেড়েছে, যা ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। গতকাল ওয়েবসাইটে মাসওয়ারি হালনাগাদ তথ্য প্রকাশ করে বিবিএস।

বিবিএসের তথ্য বলেছে, জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা ১৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। তবে আগস্টে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে সাধারণ সূচকে আগস্টে শ্রমিক মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৯৩ শতাংশ। গত ছয় বছরের মধ্যে এই মজুরি হার সর্বোচ্চ। সবচেয়ে বেশি কৃষি খাতে ৮ দশমিক ২৫ শতাংশ মজুরি বেড়েছে। এর পরই সেবা খাতে মজুরির হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। তবে গত আগস্টে এ খাতে মজুরি কিছুটা বেড়ে ৮ দশমিক ২৭ শতাংশ ছিল। শিল্প খাতে আগস্টে মজুরি সূচক হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ৫২ শতাংশ।

বিবিএসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৬৭ শতাংশে দাঁড়ায়। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্য বহির্ভূত ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ। মার্চে সার্বিক মূল্যস্ফীতি ফেব্রুয়ারির বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৮১ শতাংশে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ।

এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি মার্চের তুলনায় কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়ায়। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২২ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ। মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত ছিল ৯ দশমিক ১৯ শতাংশ। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

মূল্যস্ফীতি কমেছে, মজুরি বেড়েছে

আপডেট টাইম : ১০:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪