ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

বাজারে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৩০ বার

রাজধানীর কাঁচাবাজারে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।এছাড়া নতুন করে বাড়ছে পেঁয়াজ ও ডিমের দাম।

এদিকে বাজারে সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ সবজির দাম এখনো কেজি প্রতি ১০০ টাকার ওপরে রয়েছে।

আজ শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, পেঁপের দাম তুলনামূলক কম থাকলেও বেগুন, টমেটো, করোলা ও গাজরের মতো নিত্যপ্রয়োজনীয় সবজি ১০০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে আলুর দামে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। তবে পেঁয়াজের এখনো প্রতি কেজি কিনতে হচ্ছে ৫০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি।

আর ক্রেতাদের অভিযোগ, কিছু সবজির দাম কমলেও কাঁচা মরিচসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে বাজারে স্বস্তি ফিরছে না। তারা বলছেন, বাজারে নিয়মিত তদারকি ও দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাজারে কাঁচা মরিচের দাম ৪০০ টাকা

আপডেট টাইম : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬