ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট চায় জাপান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ১৩০ বার
চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে জাপান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাপানে ২০২৪-২৫ বার্ষিক বাজেট প্রস্তাবনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘সামরিক শক্তি বাড়াতে যাচ্ছি। সে কারণে আমাদের প্রতিষ্ঠান এমনভাবে গড়ে তোলা দরকার, যেন নতুন পরিস্থিতিতেও লড়াই অব্যাহত রাখা যায়

মন্ত্রণালয়টির পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে ৬.৯ শতাংশ ব্যয় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয় দাঁড়াবে ৮.৫ ট্রিলিয়ন ইয়েন।২০২২ সালে দেশটির সরকার প্রতিরক্ষা খাতে খরচ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছিল। পরিকল্পনার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য যুদ্ধাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয় এবং দক্ষ সাইবার প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তাইওয়ানকে বলপূর্বক দখল করে নিতে পারে চীন, ফলে জাপানও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই সামরিক ব্যয় বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে জাপান।সূত্র : এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট চায় জাপান

আপডেট টাইম : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪