ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ১৬৪ বার

দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে আমনের খেত। ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি সবজি চাষিরাও।

লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন সাগর বিক্ষুব্ধ রয়েছে। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামের কৃষক মোসলেম শিকদার বলেন, অতিবৃষ্টিতে ক্ষেত-খামার সব তলিয়ে গেছে। এ বছর দুইবার আমনের বীজ রোপণ করেও রক্ষা করতে পারিনি। পানিতে তলিয়ে পচে গেছে। এখন কোথাও চারা পাচ্ছি না। হয়তো জমি খালি রাখতে হবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট টাইম : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪