ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানকে ইসরাইলে হামলা না করার আহ্বান পশ্চিমাদের, প্রত্যাখ্যান করল তেহরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ২১৮ বার

ইরান পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করে ইসরাইলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরাইলকে দায়ী করে ইরান পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে।

এ অবস্থায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ ইরানকে ইসরাইলে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শান্ত থাকার অনুরোধ করেছেন। তবে ইরান এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে আন্তর্জাতিক অনুমতির প্রয়োজন নেই।

ইসরাইল হামাস নেতা হানিয়া হত্যার দায় স্বীকার না করলেও, ইরানের হামলার হুমকির প্রেক্ষিতে তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এদিকে, লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলে হামলার হুমকি দিয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান এবং এর মিত্রদের ইসরাইলে হামলা না করার আহ্বান জানিয়েছে, কারণ এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।

পেজেশকিয়ান পশ্চিমাদের সমালোচনা করে বলেছেন, ইসরাইলের নৃশংসতা পশ্চিমাদের সমর্থনের ফলস্বরূপ এবং আগ্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য পাল্টা জবাব দেওয়া ইরানের আইনি অধিকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানকে ইসরাইলে হামলা না করার আহ্বান পশ্চিমাদের, প্রত্যাখ্যান করল তেহরান

আপডেট টাইম : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪