ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

দিনের কোন সময় ব্যায়াম করবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ১৭৯ বার

যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের অধিকাংশই সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েন। তবে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস যাঁদের নেই, তাঁরা ফুরসত খোঁজেন দুপুর অথবা রাতে। প্রশ্নটা এখানেই, শরীরচর্চা বা ব্যায়াম করার আদর্শ সময় কোনটা? বছরের পর বছর এ বিষয়ে গবেষণা করে গবেষকেরাও একেক সময় একেক তথ্য পেয়েছেন। দিনের ঠিক কোন সময় ব্যায়াম করা উচিত এর সঠিক কোনো উত্তর না পাওয়া গেলেও দিনের বিভিন্ন সময়ে ব্যায়ামের ভালো ও খারাপ দিক ঠিকই নির্ণয় করা গেছে।

সকালের ব্যায়াম
হৃৎস্বাস্থ্য ভালো রাখে ও ঘুম ভালো হতে সহায়তা করে ২০২২ সালের এক গবেষণায় পাওয়া গেছে, সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয় ও মন থাকে ফুরফুরে।

বিএমআই কমাতে সাহায্য করে
‘ওবিসিটি’ ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সকালে ব্যায়াম করলে বডি মাস ইনডেক্স কমে। গবেষকদের মতে, যাঁরা সকাল ৭টা থেকে ৯টার মধ্য়ে ব্যায়াম করেন, তাঁদের বডি মাস ইনডেক্স যাঁরা দুপুরে বা রাতে ব্যায়াম করেন, তাঁদের তুলনায় কম।

মডেল: পলাশমডেল: পলাশ। ছবি: মেহেদি হাসানদুপুরের ব্যায়াম

গভীর ঘুম হতে সাহায্য করে
ক্রীড়াবিদদের ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, সকালে ব্যায়াম করার চেয়ে দুপুরে ব্যায়াম করার ফল তুলনামূলক ভালো। এর মধ্য়ে এক গবেষণায় দেখা গেছে, সকালে উঠে ব্যায়াম করার চেয়ে যদি একটু দুপুরের দিকে ব্যায়াম করা যায়, তাহলে লম্বা সময় পর্যন্ত ঘুম হয়।

হৃৎস্বাস্থ্য ভালো রাখে
সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে। এদিকে সেই ব্যায়াম যদি একটু দুপুর নাগাদও করা হয়, তাতেও ক্ষতি নেই। গবেষকদের পরামর্শ, ভালো ফল পেতে চাইলে বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্য়ে ব্যায়াম করা হৃৎস্বাস্থ্য়ের জন্য সুফল বয়ে আনবে।

সন্ধ্যার পর ব্যায়াম

ওজন ঝরানোর জন্য আদর্শ
সম্প্রতি ‘ডায়াবেটিস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাড়তি ওজন ঝরাতে ব্যায়াম করার জন্য আদর্শ সময় হচ্ছে সন্ধ্যাবেলা। গবেষকেরা ৩০ হাজার মধ্যবয়সী স্থূলকায় ব্যক্তির ওপর জরিপ করে দেখেছেন, যাঁরা সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের মৃত্যুর হার সকালে বা দুপুরে যাঁরা ব্যায়াম করেন, তাঁদের তুলনায় ২৮ শতাংশ কম।

সকালের ব্যায়াম হৃৎস্বাস্থ্য ও ঘুম ভালো হতে সহায়তা করে। ছবি: জাহিদুল ইসলামসকালের ব্যায়াম হৃৎস্বাস্থ্য ও ঘুম ভালো হতে সহায়তা করে। ছবি: জাহিদুল ইসলাম পেশির কর্মক্ষমতা বাড়ায়‘স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, সন্ধ্যার অগ্রভাগে হরমোন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে বলে এ সময় ব্যায়াম করলে পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

তবে এরপরও কথা থাকে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, একেবারেই ব্যায়াম না করার চেয়ে দিনের কোনো না কোনো ভাগে সময় বের করে খানিকটা শরীরচর্চা করে নেওয়া ভালো। আর তা হতে পারে হাঁটা, ভারোত্তোলন, কার্ডিও বা পছন্দের যেকোনো ব্যায়াম।

সূত্র: বডি নেটওয়ার্ক, হেলথলাইন ও অন্যান্য

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

দিনের কোন সময় ব্যায়াম করবেন

আপডেট টাইম : ০৪:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪