ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন

জমকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১১০ বার

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনে ফ্রান্সের প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েন ম্যাক্রো। শুক্রবার (২৬ জুলাই) বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিখ্যাত সংগীত শিল্পী লেডি গাগা।

৬ থেকে ৭ হাজার অ্যাথলেট অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেন। অলিম্পিকে তিনবারের গোল্ড মেডেলে জেতা ফ্রান্সিস মারি জোস পেরেক এবং টেডি রিনার অলিম্পিক মশাল প্রজ্বলন করেন।

ঐতিহ্য মেনে উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া হয় অলিম্পিকের জন্মভূমি গ্রিসকে। এরপর শরণার্থী অলিম্পিক দল ও বর্ণানুক্রমিকভাবে একে একে অংশগ্রহণকারী দেশগুলোর কন্টিনজেন্ট আসতে থাকে বার্জে করে।

প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি টনি এস্তাগুয়েত গণমাধ্যমকে বলেন, ‘এমন আয়োজন করতে পেরে আমরা সত্যিই অনেক খুশি। খেলাধুলা এবং সংস্কৃতির এই বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠান করতে পেরে আমি খুবই খুশি। বৃষ্টি থাকা সত্ত্বেও আয়োজনটি দারুণ ছিল।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সভাপতি টমাস বাখ বলেন, ‘আমাদের সঙ্গে স্বপ্ন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। জয়ের মাধ্যম আত্মবিশ্বাসী হও এবং আমাদের আরও খেলা উপহার দাও। চলুন আমরা এবার অলিম্পিক গেমস উপভোগ করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

জমকালো আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন

আপডেট টাইম : ০১:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪