ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কোপার ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১০১ বার

কোপা-বিশ্বকাপ-কোপা, পরপর এই তিনটি শিরোপা জিতে অনন্য এক নজির গড়েছে আর্জেন্টিনা। মেসিদের আগে কোনো লাতিন দল এই কীর্তির দেখা পায়নি। শুধু ইউরোপের দেশ স্পেন ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের নজির গড়েছিল।

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দারুণ এক দল গড়ে তুলেছেন আর্জেন্টিনা ইতিহাসের সফলতম কোচ লিওনেল স্কালোনি। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে খাদের কিনারা থেকে উঠে ২০২১ সালে প্রথমে কোপা আমেরিকা এবং পরে বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তেরা।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর একটা মনোবল ভেঙে পড়া দল পেয়েছিলেন স্কালোনি। সে দলকেই ঘষেমেজে ২০২১ সালে কোপার শিরোপা জয় করেন তিনি। যার মাধ্যমে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

মেসির চোখের জল, ডি মারিয়ার বিদায়, কোপা জয়ে রাঙাল আর্জেন্টিনা

এরপর ২০২২ সালে প্রথমে তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা ও কাতারের মাটিতে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। ৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে তখন উচ্ছ্বাসে ভাসে আলবিসেলেস্তেরা।

সে ধারা ধরে রেখে এবার ফের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফাইনালের অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্টিনেজের দেওয়া একমাত্র গোলে কলম্বিয়াকে কাঁদিয়ে ফের কোপার চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়ারা। আর পরপর তিন শিরোপা জিতে এখন অনন্য এক রেকর্ডের মালিক আলবিসেলেস্তেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কোপার ফাইনালে জিতে আর্জেন্টিনার অনন্য নজির

আপডেট টাইম : ১১:২৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪