ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

শিগগিরই বিটিভি দেখা যাবে ভারতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬
  • ৩৬২ বার

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি শিগগিরই ভারতে দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ছাড়া ভারতে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ভারতের দূরদর্শন মঞ্চ থেকে বিটিভি দেখানোর যাবতীয় প্রত্রিক্রয়া সম্পন্ন হয়েছে। এই টিভির সম্প্রচার দেখানো নিয়ে যেসব আইনি জটিলতা ছিল ভারতের তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে আলোচনায় তার সমাধান মিলেছে। কিছুদিনের মধ্যেই ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় তথ্যমন্ত্রী। ইনু বলেন, বিটিভি ও দূরদর্শন যৌথভাবে কয়েকটি অনুষ্ঠান করবে। যেখানে বাংলাদেশ-ভারতের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে অনুষ্ঠান হবে। একটি নির্দিষ্ট সময়ে তা দেখানোর ব্যবস্থা হবে।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো ভারতে দেখানোর বিষয়ে প্রশ্ন করা হলে হাসানুল হক ইনু বলেন, ভারতের তথ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বন্ধুভাবাপন্ন সার্ক দেশগুলোর চ্যানেলের ডাউনলিংকিং ব্যয় কমানোর বিষয়ে ভারত সরকার বিবেচনা করছে। যাতে বাংলাদেশের চ্যানেলগুলো বাণিজ্যিক সুবিধা পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

শিগগিরই বিটিভি দেখা যাবে ভারতে

আপডেট টাইম : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬