ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৫০ বার

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল।  এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

বুধবার সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরুতে ব্রাজিল লিড পেলেও প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করে খেলেছে রদ্রিগেজরা। তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে কলম্বিয়ার শট ৮ বার।

সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

গোল হজম করার পর সেটা পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পয়েন্ট ভাগাভাগি করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপডেট টাইম : ১০:১৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪