ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আম সংরক্ষণ করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ২৯৯ বার

আমের মৌসুম হওয়ায় এখন চারদিকেই এ ফলের ছড়াছড়ি । অনেকেই কেজি কেজি আম কিনে রাখছেন। কিন্তু একসাথে বেশি আম কেনায় সব একসাথে পেকে যায়। এ অবস্থায় বেশিদিন খাওয়ার জন্য কেউ কেউ আম ফ্রিজে রাখছেন। তারপরও কয়েক দিনের মধ্যেই সেগুলি কেমন নরম হয়ে যাচ্ছে। পড়ছে কালচে ছোপ । তাহলে কীভাবে বেশিদিন সংরক্ষণ করবেন আম! চলুন জেনে নেই কিছু টিপস।

পুষ্টিবিদদের মতে, পাকা আম বেশি দিন ফ্রিজে না রাখাই ভালো। তাতে ফলের পুষ্টিগুণ কমে যায়। আমের স্বাদও নষ্ট হয়।

১. এই গরমে পাকা আম ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো লাগারই কথা। সে ক্ষেত্রে খাওয়ার আধ-এক ঘণ্টা আগে আমটি ফ্রিজে রেখে দিতে পারেন।

২. আম পুরোপুরি না পাকলে ফ্রিজে রাখা ঠিক নয়। তাহলে আম ভালো ভাবে পাকবে না। ফলটির স্বাদও নষ্ট হয়ে যাবে।

৩. বেশি করে আম কিনলে ঘরের মেঝের এক কোণে কিংবা বিছানার তলায় আম রাখতে পারেন। অনেকে আধপাকা আম বস্তার ভিতর পুরে রাখেন। এই ভাবে রাখলেও আম ভাল থাকে এবং স্বাভাবিকভাবেই পেকে যায়। এই আম খেতেও ভালো লাগে।

৪. যেখানেই রাখুন না কেন, আমের উপর যেন রোদ এসে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। তা হলে পাকা আম বেশি দিন ভালো থাকবে না। আম ভালো রাখতে চাইলে পুরনো খবরের কাগজ দিয়ে মুড়ে রাখুন । এতে ফলের স্বাদ-গন্ধ অটুট থাকবে।

৫. পাকা আম দীর্ঘ দিন রাখতে চাইলে আমের খোসা ছাড়িয়ে, আঁটি বাদ দিয়ে চটকে ক্বাথ বার করে নিন। তার পর বায়ুরোধী পাত্রে সেই ক্বাথ ভরে রেখে দিন। এতে বেশ কিছুদিন আম ভালো থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আম সংরক্ষণ করবেন যেভাবে

আপডেট টাইম : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪