ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তাসকিনের ঘুম-কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন পাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১৩৪ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। টাইগারদের একাদশে তার না থাকা নিয়ে তখনই আলোচনার তৈরি হয়েছিল। সে সময় বিস্তারিত কিছু জানা না গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসার। যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট!

এবার সেই ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন বিষয়টি আগেই জানতেন তিনি। আজ (মঙ্গলবার) বিসিবিতে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এরপর সেখানে এ নিয়ে তৎক্ষণাৎই যোগাযোগ করেন বলে জানিয়েছেন, তবে ঘুমকাণ্ড নিয়ে তিনি বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় আছেন।

পাপন বলেন, ‘ভারত ম্যাচের আগেরদিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি রাবিদ ইমামকে (বিসিবির মিডিয়া ম্যানেজার) ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।’

‘আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ’ প্রসঙ্গে মুখ খুললেন পাপন

পাপন আরও বলেন, ‘পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সাথে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম। টিম হোটেলে থাকতাম। একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম। কিছু বাদ থাকত না। তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত। তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তাসকিনের ঘুম-কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন পাপন

আপডেট টাইম : ১১:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪