ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

নিয়মিত ব্যায়ামের ৮ উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ২৯১ বার

প্রতিদিন ব্যায়াম করার উপকারিতা অনেক। নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। এক গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ৬০-এর ওপরে, তারা যদি সপ্তাহে ৫ দিন ৩০ মিনিট নিয়মিত ব্যায়াম করেন, তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করেন, তা অনেকাংশে কমে আসে। নিয়মিত ব্যায়ামের একাধিক উপকারিতা রয়েছে।

নিয়মিত ব্যায়ামের উপকারিতা নিয়ে অধ্যাপক ডা. আলতাফ সরকার সংবাদ মাধ্যমকে বলেন—

১. নিয়মিত ব্যায়াম হৃৎপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কার্ডিওভাসকুলার ডিজিজে ভুগছেন, তারা যদি প্রতিদিন ব্যায়াম করেন, তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি তিন ভাগের এক ভাগ কমে যায়।

২. নিয়মিত ব্যায়াম করলে মাংসপেশি, হাড় এবং অস্থিসন্ধি শক্ত হয়। মানবদেহে হাড়ের ডেনসিটি বেড়ে যায়; যা অস্টিওআর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিসসহ অস্থিসন্ধির বিভিন্ন রোগের ঝুঁকি কমায়।

৩. নিয়মিত ব্যায়াম করলে অনেক ক্যালরি ক্ষয় হয়, যা স্বাস্থ্যসম্মত ওজন ধরে রাখে। ওজন ঠিক থাকলে অনেক ধরনের শারীরিক সমস্যা দূর করে। নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের প্রতিদিনের খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে।

৪. নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধ করে। এর মধ্যে স্তন ক্যান্সার, মলাশয় ক্যান্সার অন্যতম।

৫. গোটা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম দুই ধরনের ডায়াবেটিক বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়। আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, তাহলে একটি ডায়েরি মেইনটেইন করুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন আপনার সুগার লেভেল লিখে রাখুন। এভাবে নিয়মিত ব্যায়াম করলে দেখতে পাবেন আপনার রক্তের গ্লুকোজ লেভেলে কতটা পরিবর্তন এসেছে।

৬. প্রতিদিন ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল বাড়ে; যার ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে। এর ফলে অনেক ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধ করে।

৭. নিয়মিত ব্যায়াম শরীরের চর্বি কমায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর ভূমিকা গ্রহণে সাহায্য করে।

৮. নিয়মিত ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্য ভালো রাখে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হতাশা কমিয়ে দেয়। আমাদের নেগেটিভ চিন্তা-ভাবনা দূর করে। এ ছাড়া মাননিক চাপ, দুশ্চিন্তা দূর করে আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। সারাদিন অনেক কাজ করার পরও শরীর ও মন সজীব থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

নিয়মিত ব্যায়ামের ৮ উপকারিতা

আপডেট টাইম : ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪