ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিশ্বকাপের টিকিট পেতে অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ১৪৮ বার

২০০৬ সাল থেকে নিয়মিত ফুটবল বিশ্বকাপ খেলছে অস্ট্রেলিয়া।  সবশেষ কাতার বিশ্বকাপে তো শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছিল দলটি। এরপর আর্জেন্টিনার বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় তাদের।  সেই অস্ট্রেলিয়া দল এবার ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে ঢাকায় পা রেখেছে।  বাংলাদেশের বিপক্ষে খেলবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পা রাখে সকারুরা।  বিমানবন্দরে অনুষ্ঠানিকতা শেষে হোটেল লা মেরিডিয়ানে উঠে দলটি।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়ে ছিল সকারুরা।  এবার দ্বিতীয় দফায় সেই ব্যবধানটাকে বাড়িয়ে নিতেই ঢাকায় পা রেখেছে দলটি।  সেই লক্ষ্যে আগামী ৬ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি হবে কিংস অ্যারেনায়।  বিকাল পৌনে পাঁচ টায় হবে ম্যাচটি।  যা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ।

অস্ট্রেলিয়া দল অবশ্য আগেও বাংলাদেশ সফর করেছে।  ২০১৫ সালেও এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছিল দলটি।  সে’বার ৪-০ গোলের জয় নিয়ে বাংলাদেশ ছেড়েছিল তারা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ আই তে বাংলাদেশের গ্রুপে অবস্থান অস্ট্রেলিয়ার।  যেখানে এখন পর্যন্ত ৪ ম্যাচের ৪টিতেই জয় নিয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট তাদের। গ্রুপের শীর্ষে অবস্থান তাদের।  অন্যদিকে ৪ ম্যাচে ৩ হার ও ১ ড্র’য়ে টেবিলের তলানিতে অবস্থান বাংলাদেশের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিশ্বকাপের টিকিট পেতে অস্ট্রেলিয়া দল এখন ঢাকায়

আপডেট টাইম : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪