ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চিকিৎসকদের সুরক্ষায় ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ পাশে কাজ করছে মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ২০৩ বার

চিকিৎসা পেশা একটি মহান পেশা। চিকিৎসকদের উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে। চিকিৎসা সেবার মানকে আমরা আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা সেটা পারব।

চিকিৎসকদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৩তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনসহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য একজন বৈশ্বিক রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। যা একজন বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়।

স্বাস্থ্যমন্ত্রী অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ বা এপিবিকে দেশের মেডিসিন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের চিকিৎসকদের দক্ষ সংগঠন বলে অভিহিত করেন এবং এপিবি যে ভারত, নেপাল, শ্রীলঙ্কার সংগঠনের সাথে জোরদার সম্পর্ক গড়ে তুলেছে তার প্রশংসা করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নতি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম বাহন। আশা করি, এই অগ্রযাত্রায় এপিবি স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মো. রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক মো. কামরুল হাসান মিলন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চিকিৎসকদের সুরক্ষায় ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ পাশে কাজ করছে মন্ত্রণালয় : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪