ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বোর্ডে ফিজ লেখা দেখে জিজ্ঞেস করলাম এটা কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ১৫২ বার

আবির্ভাবে বাজিমাত করেছিলেন মোস্তাফিজুর রহমান। তার কাটার-স্লোয়ার বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাছে ছিল দুর্বোধ্য। বাংলাদেশি পেসার বিশ্বব্যাপী পরিচিত ‘দ্য ফিজ’ নামে। কিভাবে এই নামের আবির্ভাব?

রোববার (১৯ মে) এক ভিডিও বার্তায় মোস্তাফিজ নিজেই শোনালেন ফিজ হওয়ার গল্প। যদিও প্রথমবার অনুশীলনের সময় ব্যবহৃত হোয়াইট বোর্ডে ‘ফিজ’ লেখা দেখা নিজেই চিনতে পারেননি। জিজ্ঞাসা করেছিলেন, এটা কে?

মোস্তাফিজ বলেন, ‘বোলিং বোর্ড বা ফিল্ডিং বোর্ডে আমার নাম ধরতো না, তাই সংক্ষেপে ফিজ লিখতো। আমি জিজ্ঞেস করলাম, এটা কে? আমাকে বললো এটা তুমি। ওই সময়ে আমি আইপিএল খেলতে গেলাম, ওখানেও নামটা ছড়িয়ে যায়।’

২০১৫ সালে মোস্তাফিজের অভিষেক ঘটে। একই বছর থেকে ফিজ নাম ব্যবহৃত হলেও এটি ছাড়িয়ে যায় ২০১৬ সালে আইপিএলের বদৌলতে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেবার খেলেছিলেন মোস্তাফিজ। দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার হতে শুরু করে সকলেই মোস্তাফিজকে ডাকতেন ‘ফিজ’ নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি জনপ্রিয় হয়।

ভিডিওতে নিজের রানআপ নিয়েও কথা বলেছেন মোস্তাফিজ। বোলিংয়ের জন্য রানআপ শুরুর আগে মোস্তাফিজের দাঁড়ানোর ভঙ্গি কিছুটা অদ্ভুত। পায়ের পাতায় ভর করে গোড়ালি উপরে রেখে সামনের দিকে ঝুঁকে দাড়ান। এটা কীভাবে হয়েছে?

এমন প্রশ্নের জবাবে মোস্তাফিজ বলেন, ‘আমার আগে রানআপে খুব সমস্যা ছিল। আমি বোলিং করলে ওভারস্টেপ হতো। তবে নাইন-টেনে থাকতে কোচ বলেছিল, তুই এই জায়গা থেকে শুরু কর, এভাবে শুরু কর। ওইটা রয়ে গেছে। ওইটা থেকেই এমন হয়ে গেছে (হাসি)।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বোর্ডে ফিজ লেখা দেখে জিজ্ঞেস করলাম এটা কে

আপডেট টাইম : ০৭:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪