ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ চেন্নাইয়ের কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ১২০ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বলা হয়ে থাকে আইপিএলকে। যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিংরুমের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে।

আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। এবারের আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়াচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

নিজের বোলিং দক্ষতা দিয়ে অল্প সময়েই চেন্নাইয়ের কোচিং স্টাফ, সমর্থক এবং সতীর্থদের মন জয় করে নিয়েছেন মোস্তাফিজ। প্রশংসা কুড়িয়েছেন সকলের কাছ থেকেই।

আইপিএলে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস ইতোমধ্যে আট ম্যাচে অংশ নিয়ে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে আছে। আজ চিপকের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ফর্মে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।

ম্যাচের আগের দিন শনিবার অনুশীলনের মাঝে মোস্তাফিজের প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজিব কুমার। চিপকের বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে বাংলাদেশি গণমাধ্যমের সাথে আলাপকালে রাজিব বলেন, ‘মোস্তাফিজ খুবই ভালো করছে। সে দারুণ দক্ষ একজন বোলার। একাদশ আসলে আগামীকাল নির্ধারণ করা হবে। তবে সে আমাদের মূল বোলারদের একজন।’

রাজিব আরও বলেন, ‘মোস্তাফিজ বেশ ভালোভাবে অনুশীলন করেছে গতকাল। আমরা একাদশ নির্বাচন করি পিচের কন্ডিশন দেখে। ২৫ জনই আমাদের মূল প্লেয়ার। তাই এখানে কোনো পার্থক্য নেই।’

এবারের আসরে চেন্নাইয়ের হয়ে ৭ ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ চেন্নাইয়ের কোচ

আপডেট টাইম : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪