ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
  • ১৭২ বার

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ২৮ এপ্রিল এই দিবসটি পালন করে আসছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’।

প্রতি বছরের মতো জাতীয় পর্যায়ে এবারও সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাদ্যমে দিবসটি পালন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা ২০১৩’ অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৮ এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সাল থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জাতীয়ভাবে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করছে।

এবছর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৩ উদযাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এর অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও এলাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)তে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় দেশের ১২টি সেক্টরের ২৯টি কারখানা ও প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হবে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ

আপডেট টাইম : ১২:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪