ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মদনে সরকারি হালট দখলের পাঁয়তারা, এলাকায় ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ২৩৭ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারঘরিয়া গ্রামের পশ্চিম হাঁটি মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল খায়ের সরকারি হালট দখলের পাঁয়তারা করছে বলে এক লিখিত অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২০ এপ্রিল) সরজমিন গেলে জানা যায়, সিএস ও এসএ নকশায় সরকারি হালট রয়েছে, যা শত বছর যাবৎ বারঘরিয়া পশ্চিম হাঁটির লোকজন ব্যবহার করে আসছে। বর্তমান বিআরএস রেকর্ডে হালটটির আবুল খায়েরের বাড়ির সামনের অংশে আবুল খায়ের নামে রেকর্ড ভুক্ত হয়। তাই সে হালটটি দখলে যাওয়ার চেষ্টা করছে।

এতে করে মুসল্লীদের মসজিদে যেতে অসুবিধা হচ্ছে। স্কুল-কলেজ যাতায়াতে ছাত্র-ছাত্রীরা বাধা গ্রস্থ হচ্ছে। কৃষকরা ধান, খড়, গরু-ছাগল নিয়ে হাওরে যাওয়ার ক্ষেত্রে ভুগান্তিতে পড়েছে।

শহীদ আকন্দ জানান, আমার বাপ দাদারা এ রাস্তা দিয়ে হাওর থেকে গরু ও মহিষের গাড়ি দিয়ে ধান-বন আনত। আবুল খায়ের হালটি দখল করে ধান শুকানোর খলা বানিয়ে নিয়েছে।

আবুল খায়ের জানায়, আমি হালটের দুই পাশ্বের জমির মালিক। সরকারি হালটের জায়গা রেখেই ধান শুকানোর জন্য খলা তৈরি করেছি। কিন্তু পাড়ার সাধারণ মানুষ তা মানছেন না।

ইউপি চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খান মামুন জানান, যদি কেউ সরকারি হালট দখলে নেয়ার পাঁয়তারা করে, তা প্রশাসনের সহযোগিতায় দখল মুক্ত করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ জানান, বিষয়টি সরজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মদনে সরকারি হালট দখলের পাঁয়তারা, এলাকায় ক্ষোভ

আপডেট টাইম : ০২:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪