ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১৪২ বার

স্বামী পরিত্যক্তা নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সখ্যতা গড়ে তোলেন যুবক অনুপ কুমার চাকীর (৩০)। এরপর ওই নারীকে মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক গড়েন তিনি। তবে সংসার করতে চাইলে ওই নারীকে স্ত্রী বলে অস্বীকার করেন অনুপ। এরপর আদালতের মামলা হলে পলাতক ছিলেন তিনি। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।বুধবার (১৭ এপ্রিল) র‌্যাব-৩ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর তেঁজগাও এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি অনুপ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরা সদর উপজেলার অনুপ লম্পট প্রকৃতির ধুরন্ধর লোক। ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। জানতে পারেন আট বছর আগে স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ হয়। এ সুযোগে নারীর বাড়িতে আসা যাওয়া করেন অনুপ।

শামীম বলেন, ঝিনাইদহে একটি মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ওই যুবক। সংসার করতে নারী অনুপের বাড়ি গেলে বিয়ের কথা অস্বীকার করেন তিনি। নারীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি।

তিনি বলেন, অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ারও হুমকি দেন অনুপ। বিষয়টি জানাজানি হলে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করে নারীর পরিবার। আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় অনুপের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর

আপডেট টাইম : ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪