ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মুস্তাফিজের ১ উইকেট চেন্নাইয়ের হার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ২১৮ বার
চেন্নাই সুপার কিংসে শেষ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। বাড়তি ছুটি কাটিয়ে আগামী ২ মে বাংলাদেশে ফিরে আসবেন এই বাঁ হাতি পেসার। এর আগে সিএসকেএর হয়ে আরও তিনটি ম্যাচ খেলবেন তিনি। চেন্নাইয়ের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি সহ এবারের আইপিএলে মোট সাতটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।

এই সাত ম্যাচ তাঁর শিকার সংখ্যা ১১।লখনউর বিপক্ষে তিনি ৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তবে তাঁর দল চেন্নাই ম্যাচটা জিততে পারেনি। লখনউর কাছে ৮ উইকেটে হেরেছে সিএসকেএ।

চেন্নাইয়ের ১৭৬ রান তাড়া করে তা ৬ বল বাকী থাকতে ছাড়িয়ে যায় লখনউ। দলের পক্ষে সর্বোচচ ৮২ রান করেছেন লোকেশ রাহুল।টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হয় চেন্নাইয়ের। মোহসিন খানের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন রাচিন রবীন্দ্র।

নিজের প্রথম বলে সরাসরি বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। রুতুরাজ গায়কোয়াড আউট হন ১৭ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।৯০ রানে হারায় পঞ্চম উইকেট। ৩৬ রানে আজিঙ্কা রাহানে, শিভম দুবে ৩ এবং সামির রিজভি ফেরেন ১ রান করে।

তবে রবীন্দ্র জাদেজার ৪০ বলে ৫৭ রানের হার না মানা হাফসেঞ্চুরি, মঈন আলীর ২০ বলে ৩০ এবং মহেন্দ্র সিং ধোনির ৯ বলে ২৮ রানের হার না মানা ক্যামিওতে পৌনে দুইশ ছোঁয়া স্কোর গড়ে চেন্নাই। ওই রান করেও জিততে পারেনি তারা। ক্রিকইনফো
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মুস্তাফিজের ১ উইকেট চেন্নাইয়ের হার

আপডেট টাইম : ১১:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪