ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে বিশাল জয় লখনৌর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১৩৪ বার

লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারল চেন্নাই সুপার কিংস। শুক্রবার রাতে লখনৌর মাঠ একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ের সামনে ৮ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ।

কুইন্টন ডি কক আর কেএল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনঠাসা হয় চেন্নাইয়ের শিবির। টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও লঙ্কান পেসার পাথিরানাও সিএসকের হার ঠেকাতে পারেননি।

এদিন মঈন আলি ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট হাতে কুইন্টন ডি কক আর কে এল রাহুল চেন্নাইয়ের বোলারদের তুলোধোনা করেন। রাহুলের ৫৩ বলে ৮২ আর ডি ককের ৪৩ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় ধোনিরা। ৮ উইকেটে হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়ান্টস।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার। টেবিলের ৫ নম্বরে লখনৌ। এছাড়া ৭ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।

সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই : ১৭৬/৬ (২০)
লখনৌ : ১৮০/২ (১৯)
ফলাফল : ৮ উইকেটে জয়ী লখনৌ সুপার জায়ান্টস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

চেন্নাইয়ের নির্বিষ বোলিংয়ে বিশাল জয় লখনৌর

আপডেট টাইম : ১০:১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪