ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

সমাজকল্যাণ ও সড়ক পরিবহন সচিব অবসরে যাচ্ছেন অক্টোবরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
  • ৪১৬ বার

আগামী অক্টোবরে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন সমাজ কল্যাণ সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক।

এদের মধ্যে এমএএন সিদ্দিক আগামী ১২ অক্টোবর এবং চৌধুরী বাবুল হাসান ১৭ অক্টোবর অবসরে যাবেন।জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ড. চৌধুরী মোঃ বাবুল হাসান গত পহেলা ফেব্রুয়ারি থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১০ সালের ১ মার্চ থেকে ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সচিব পদে ছিলেন। পরে ২৬ ফেব্রুয়ারি ২০১৪ থেকে ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. চৌধুরী মোঃ বাবুল হাসান ১৯৮৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

ড. হাসান ২০০০ সালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব, ২০০৫ সালে শিল্পকলা একাডেমির সচিব (সরকারের উপসচিব) এবং ২০০৬ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

বীর মুক্তিযোদ্ধা ড. চৌধুরী বাবুল হাসান ১৯৫৬ সনের ১৫ অক্টোবর গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোবরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি লাভ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হিসেবে এমএএন সিদ্দিক ২০১১ সালের ১৬ নভেম্বর যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনেও ছিলেন।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৫৭ সালে নরসিংদী জেলায় জম্ম গ্রহণ করেন। তিনি বর্তমানে তিন সন্তানের জনক ।১৯৮৩ সনে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৭ জেলায় এসপি পদে রদবদল

সমাজকল্যাণ ও সড়ক পরিবহন সচিব অবসরে যাচ্ছেন অক্টোবরে

আপডেট টাইম : ০৮:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬