ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১১৬ বার

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিকে ম্লান করে ৬ এপ্রিল নায়ক হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। মঙ্গলবার (১৬ এপ্রিল) একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের সেঞ্চুরিকে বিফল করে দিলেন বাটলার।নারিনের সেঞ্চুরির সুবাদে কলকাতার ৬ উইকেটে ২২৩ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে পাল্টা শতক হাঁকিয়ে রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার। ৬০ বলে করেন ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি।

প্রথমে ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড় তোলেন নারিন। রাজস্থানের বোলারদের তুলোধুনো করে ঝড়ো ব্যাটিং এ সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় এই ব্যাটার। ৫৬ বলে করেন ১০৯ রান। ১৩ বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কা। এছাড়া আংক্রিস রঘুভানশী ১৮ বলে করেন ৩০ রান। যার ফলে ২২৩ রানের বড় স্কোর দাঁড়ায় কলকাতার।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন বাটলার। নিজের কবজায় রাখেন চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। ৯ বাউন্ডারি আর ৬ ছক্কার মারে ১০৭ রানের ইনিংসে ছিল তার। শেষ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাজস্থান রয়্যালসের জস বাটলার। বাটলারকে সঙ্গে রিয়ান পরাগ পেয়েছেন ৩৪ রান ও রভমান পাওয়েল পেয়েছেন ২৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার

আপডেট টাইম : ১১:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪