ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

প্রিমিয়ার লিগে তামিম-মুশফিক-শান্তসহ একঝাঁক তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • ১২৭ বার

ঈদ ও পয়লা বৈশাখের ছুটি শেষে সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন একঝাঁক তারকা ক্রিকেটার।

মিরপুর শের-ই-বাংলায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যে ম্যাচে তারকার ছড়াছড়ি। দুই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল।

এছাড়া আবাহনীর হয়ে মাঠে নেমেছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা।

অন্যদিকে প্রাইম ব্যাংক শিবিরে আছেন মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, শাহাদাত দিপু ও মোহাম্মদ মিঠুনরা।

দুই দলের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন দেশের অন্যতম সেরা দুজন, খালেদ মাহমুদ ও মোহাম্মদ সালাউদ্দিন। অনেকেই এই ম্যাচে তাদের লড়াইও খুঁজে বেড়ান। শিরোপার লড়াইয়ে এই দুই দলই বিগ বাজেটের দল বানিয়েছে। তবে আবাহনী লড়াইয়ে অনেকটাই এগিয়ে। নয় ম্যাচে সবকটিতে জিতে তারা ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে প্রাইম ব্যাংক নয় ম্যাচে ছয়টিতে জিতে রয়েছে পিছিয়ে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। শেখ জামালের হয়ে এই ম্যাচে খেলছেন না দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুরে এগারতম রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে সাকিবের মাঠে নামার কথা রয়েছে।
এছাড়া বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। প্রতিটি ম্যাচ শুরু হয়েছে সকাল ৯টায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

প্রিমিয়ার লিগে তামিম-মুশফিক-শান্তসহ একঝাঁক তারকা

আপডেট টাইম : ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪