ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তিনদিনের ব্যবধানে ফের রোনাল্ডোর হ্যাটট্রিক, ক্যারিয়ারে কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ১৯৬ বার

তিনদিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার হ্যাটট্রিকের রাতে সৌদি প্রো লিগে আবাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ফুটবল ক্যারিয়ারে এটি রোনাল্ডোর ৬৫তম হ্যাটট্রিক।

এর আগে গত শনিবার রাতে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। গতকাল মঙ্গলবার রাতে ফের হ্যাটট্রিক করেন গোলমেশিন খ্যাত পর্তুগিজ তারকা। ওই ম্যাচে আল তাইকে ৫-০ গোলে হারায় আল নাসর।

শনিবারের ম্যাচে রোনাল্ডো তিনটি গোলই করেছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু গতকাল ছিল তার উল্টো। এই রাতে সবগুলো গোলই আল নাসর তারকা করেছেন প্রথমার্ধে। রোনালদো গোল করেন ম্যাচের ১১, ২১ ও ৪২ মিনিটে।

প্রথম দুটি গোল ফ্রি কিক থেকে দারুণ শটে আদায় করে নেন রোনাল্ডো। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সৌদি প্রো লিগে সর্বোচ্চ ২৯ গোল করেছেন তিনি।

রোনাল্ডো ছাড়া এই ম্যাচে জোড়া গোল করেন আব্দুল আজিজ সৌদ আল আলিয়া। তিনি গোল দুটি করেন ম্যাচের ৬৩ ও ৮৬ মিনিটে।

বাকি ৩ গোল করেন সাদিও মানে (৩৩ মিনিটে), আব্দুল মজিদ আল সুলাইহিম (৪৪ মিনিটে) ও আব্দুল রহমান গারিব (৫১ মিনিটে)।

রোমাঞ্চকর এই জয়ের রাতেও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। আর সমান ম্যাচে আল হিলালের পয়েন্ট ৭৪।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তিনদিনের ব্যবধানে ফের রোনাল্ডোর হ্যাটট্রিক, ক্যারিয়ারে কত

আপডেট টাইম : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪