ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মেসির পর ডি মারিয়াও পেলেন মৃত্যুর হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • ২৬০ বার

গত বছর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে লক্ষ্য বানিয়ে মেসিকে হুমকি দেওয়া হয়েছিল তার জন্মস্থল রোসারিওতে। ব্যাপারটা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা না সেটাই যেন মনে করিয়ে দেওয়া হলো এক বছর পর। মেসির জাতীয় দল সতীর্থ আনহেল ডি মারিয়ার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে বর্তমানে বেনফিকায় খেলা এই উইঙ্গার যেন তার অঞ্চলে ফেরার চিন্তা না করেন। করলেই তার আত্মীয়দের প্রাণহানি হবে!

মেসির মতোই রোসারিওতে জন্ম ও বেড়ে ওঠা ডি মারিয়ার। ওই শহরেই তার নিকটাত্মীয়রা বাস করেন। জানা গেছে, মিরাফ্লোরেস অঞ্চলের একটি বিল্ডিং কমপ্লেক্সের সামনে স্থানীয় সময় সোমবার রাত ২টা ৩০ মিনিটে একটি ধূসর-রঙা গাড়ি থেকে একটি হুমকি বার্তা ছুড়ে মারা হয়েছে।

বুয়েনেস এইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কমপ্লেক্সে ডি মারিয়ার মাসহ আরও বেশ কয়েকজন আত্মীয় থাকেন। হুমকি বার্তায় সান্তা ফে অঞ্চলের শহরে ডি মারিয়াকে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

কালো প্লাস্টিক ব্যাগে মোড়ানো সে কাগজে লেখা ছিল- ‘আপনার ছেলে আনহেলকে বলে দিয়েন যেন সে রোসারিওতে আর না ফেরে। না হলে পরিবারের কোনো সদস্যকে খুন করেই এর বদলা নিব। এমনকি (মাসিমিলিয়ানো) পুয়ারো-ও (সান্তা ফে অঞ্চলের গভর্নর) আপনাদের বাঁচাতে পারবে না। আমরা (শুধু) কাগজ ছুড়ে মারি না। আমরা সিসা (বুলেট) ও মৃত ব্যক্তি ছুড়ে মারি।’

দেশটি বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এমন হুমকির পেছনের কোনো কারণ এখনো জানা যায়নি। কী কারণে স্থানীয় অন্ধকার জগতকে আনহেল ডি মারিয়া খেপিয়ে তুলেছেন, তা বোঝা যাচ্ছে না। গত বছর মেসির স্ত্রী রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি দোকানে গুলি ছোড়া হয়েছিল। সঙ্গে বার্তা দেওয়া হয়েছিল, ‘মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি।’

নতুন এই বার্তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর নায়ক ডি মারিয়াকে কেন লক্ষ্য বানানো হয়েছে, সেটা বুঝে উঠতে পারছে না কেউ।

সংবাদমাধ্যম বিএ টাইমস বলছে, এই হুমকির সঙ্গে জড়িত গ্যাংটি মাদক পাচারের সঙ্গে জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মেসির পর ডি মারিয়াও পেলেন মৃত্যুর হুমকি

আপডেট টাইম : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪