ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাকে ছাড়া কীভাবে আমি সারাজীবন পার করবো: পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ২৪১ বার

মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার মা ঝর্ণা রায়। বাসাতেই চিকিৎসা চলছিল। মাকে হারিয়ে শোকাহত পূজা জানালেন, এমন শোক সহ্য করার শক্তি আপাতত খুঁজে পাচ্ছেন না তিনি।

পূজা বলেন, ‘এভাবে আমাকে একা করে মামুনি চলে যাবে আমি কল্পনাও করতে পারছি না। এই শোক আমি ভুলব কীভাবে। বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো। এর বেশি আর কিছুই বলার নেই। মাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল। সেগুলো পূরণে এখন একাই আমাকে যুদ্ধ করতে হবে। ভালো থেকো মা আমার। সবাই মামুনির জন্য প্রার্থনা করবেন।’

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পূজার মা। ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন নায়িকা। অভিনেত্রীর মা ডায়াবেটিসের রোগী ছিলেন। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রাখা হয় তাকে। কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় এনে চিকিৎসকের পরামর্শে রাখা হয়। আজ রোববার কোনো কিছু বোঝার আগে বেলা ১১টার দিকে মিরপুরের নিজ বাসায় মারা যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাকে ছাড়া কীভাবে আমি সারাজীবন পার করবো: পূজা

আপডেট টাইম : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪