ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রিশাদের প্রশংসায় যা বলল শ্রীলংকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ১১৫ বার

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর এই সিরিজ জয়ে রিশাদের বিশেষ অবদানের কথা মনে রাখবে শ্রীলংকা। ম্যাচে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলে রিশাদ হোসেন। শেষ দিকে এই লেগ স্পিনারের বিধ্বংসী তোপে কুপোকাত হয় শ্রীলংকা। ১৮ বলে ৪৮ রান করা রিশাদ একাই ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচ।

ওয়ানিন্দু হাসারাঙ্গার এক ওভারেই রিশাদ নিয়েছেন ২৪ রান। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ওই এক ওভারেই। ম্যাচ শেষে জানা গেল, রিশাদ যে এমন মারবেন ভাবেননি লংকান ক্রিকেটাররাও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লংকান ক্রিকেটার জানিথ লিয়ানাগে বলেন, ওকে কৃতিত্ব দিতেই হবে। হাসারাঙ্গা আমাদের সেরা বোলার, তাকে যেভাবে খেলল। আমরা আশা করিনি এমন কিছু হবে। অনেক ভালো ব্যাটিং করেছে। দলের সেরা বোলার মার খেলে এর প্রভাব অন্যদের ওপরও পড়ে।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ হারায় হতাশ লিয়ানাগে, আজকের ফলাফল নিয়ে আমরা অনেক হতাশ। আমরা যথেষ্ট রান করতে পারিনি। বোলাররা ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা করেছে। বাংলাদেশ সত্যিই অনেক ভালো খেলেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। উইকেট ভালো থাকায় আমরা আগে ব্যাট করতে চেয়েছি। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব রয়েছে, প্রথম ১০ ওভারে অনেক ভালো বল করেছে। ওরা আজ আমাদের চেয়ে ভালো খেলেছে, ওরাই জিতেছে।

ব্যাট হাতে নেমে নিজের প্রথম বলেই স্লগ সুইপে ছক্কা মেরে শুরু করেন রিশাদ। কিছুটা নার্ভাস মনে হলেও, ২১ বছর বয়সী এই অলরাউন্ডারকে পরে আর ভেবেচিন্তে খেলতে হয়নি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৪৮ রানের চোখধাঁধানো অপরাজিত ইনিংস খেলে থামেন। তার ওই ইনিংসের কল্যাণেই দলের সিরিজ নির্ধারণী জয় এসে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রিশাদের প্রশংসায় যা বলল শ্রীলংকা

আপডেট টাইম : ১০:৫৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪