ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শিরোপা নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৫৯ বার

বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায়। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন টাইগাররা। স্বাভাবিকভাবেই ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। যেখানে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার বেলা সাড়ে ৩টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের লড়াই। এই লড়াইয়ে দেখা যেতে পারে গেল দিনের তারকাদেরই।

বাংলাদেশের ওপেনার হিসেবে লিটন দাস ও সৌম্য সরকারকে দেখা যেতে পারে, প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তারা আশা দেখিয়েছেন। রানে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে লিটন-সৌম্যর পর দলের ভরসা হয়ে উঠতে পারেন টাইগারদের নেতা।

মিডল অর্ডারের ভরসা হিসেবে রয়েছেন তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তিনজনেই রয়েছেন দারুণ ছন্দে। যেখানে রিয়াদ ও জাকের চমক দেখিয়েছেন। ফলে তারা একাদশে থাকছেন।

শেষ দিকে ব্যাট হাতে শেখ মাহেদীকে দেখা যেতে পারে। এর পর বল হাতে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের থাকার সম্ভাবনা বেশি। তিন পেসারের পাশাপাশি একজন স্পিনার হিসেবে গত ম্যাচে রিশাদ হোসেনকে নেওয়া হয়েছিল। এই ম্যাচেও তাকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শিরোপা নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৫১:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪