ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, স্টেশনে নেই স্বাস্থ্য কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ২৩৯ বার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) তার নিজ উদ্যোগে স্টাফ নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। অর্থাৎ সিভিল সার্জনকে না জানিয়ে স্টেশন ত্যাগ করেছিলেন। ডাক্তার বা কর্মী সংকটের কারণে ব্যাহত হয় চিকিৎসা সেবা। ভোগান্তিতে পড়েন রোগীরা।

রোগীদের দূর্ভোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে, শনিবার (২ মার্চ) আকস্মিক পরিদর্শনে আসেন নেত্রকোণা সিভিল সার্জন ও তাঁর টিম। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, ইউএইচও’কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাননি। অর্থাৎ সিভিল সার্জনকে না জানিয়েই স্টেশনে অনুপস্থিত ছিলেন তিনি।

এ বিষয়ে জানতে, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. নূরুল হুদা খানকে একাধিকবার মোবাইলে কল দিয়েও পাওয়া যায়নি।

সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া জানান, মদন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরুর হুদা খানের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। বিশেষ করে গত বৃহস্পতিবারে উনার কিছু অনিয়ম গণমাধ্যমে প্রকাশের প্রেক্ষিতে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজও উনাকে স্টেশনে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, স্টেশনে নেই স্বাস্থ্য কর্মকর্তা

আপডেট টাইম : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪