ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিপিএল ফাইনাল আজ, কার হাতে উঠছে শিরোপা?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ১৪৮ বার

বিপিএলের ফাইনাল আজ। শেষ হাসিটা কে হাসবে? সুপার ফ্রাইডেতে বিপিএলের দশম আসরের শিরোপা কার হাতে উঠছে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।

আজ শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল। এতে মুখোমুখি হচ্ছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তামিম ইকবালের ফরচুন বরিশাল।

ইতিহাস কুমিল্লার পক্ষে। তারা বর্তমান চ্যাম্পিয়ন। জিতেছে সবশেষ দুই আসরের ট্রফি। এবার হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে। পরিসংখ্যান জানাচ্ছে, বিপিএলে আগে কখনই ফাইনালে হারেনি কুমিল্লা। যে চারবার ফাইনাল খেলেছে, প্রতিবারই জিতেছে।

অন্যদিকে কুমিল্লার আকাশছোঁয়া সাফল্যের বিপরীতে বরিশালের আছে ট্রফি জেতার হাহাকার। বরিশাল বিপিএলে এর আগে তিনবার ফাইনাল খেললেও একবারও জেতেনি।

২০২২, ২০১৫ ও ২০১২ সালে হওয়া প্রথম আসরের ফাইনালে উঠেও দুবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২২ ও ২০১৫) এবং একবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে বরিশাল। এবার কি ভাগ্যের চাকা ঘুরবে? নিজেদের না পারার ইতিহাস পাল্টাতে পারবে বরিশাল?

শুক্রবার সন্ধ্যায় শেরেবাংলায় এবারের বিপিএল ফাইনালে জিততে হলে ইতিহাস বদলাতে হবে বরিশালকে। তামিম ইকবালের দল চ্যাম্পিয়ন হলেই বিপিএলে নতুন ইতিহাস রচিত হবে।

পাশাপাশি এই ফাইনালে আছে আরও এক অর্জনের হাতছানি। ইতিহাস জানাচ্ছে, বরিশালের দুই সিনিয়র সদস্য এবং ভায়রা ভাই মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ আগে কখনো বিপিএল ট্রফি জেতেননি। পঞ্চপাণ্ডবের বাকি তিন সদস্য মাশরাফি বিন মুর্তজা চারবার, সাকিব আল হাসান দুবার আর তামিম ইকবাল একবার করে ট্রফি জিতলেও মুশফিক আর মাহমুদুল্লাহর বিপিএল ট্রফি অধরাই রয়ে গেছে।

এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ তাদের। তবে প্রতিপক্ষ যখন কুমিল্লা, কাজটা একদমই সহজ হবে না। হ্যাটট্রিক শিরোপা জয়ের নেশায় নিশ্চয়ই সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়বে লিটন দাসের দল। ফাইনালটা তাই ফাইনালের মতোই হবে, আশা করতেই পারেন সমর্থকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিপিএল ফাইনাল আজ, কার হাতে উঠছে শিরোপা?

আপডেট টাইম : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪